Posts

বাংলাদেশ-ভারত লড়াইয়ের মধ্যে আরেক লড়াই

Image
  বাংলাদেশ-ভারত লড়াইয়ের মধ্যে আরেক লড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হচ্ছে ভারতের বিপক্ষে লড়াই দিয়ে। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে কয়েকটি ব্যক্তিগত লড়াই বেশ জমবে, যা ম্যাচের ভাগ্য নির্ধারণেও ভূমিকা রাখতে পারে। রোহিত বনাম মুস্তাফিজুর: পাওয়ারপ্লেতে চ্যালেঞ্জ রোহিত শর্মা ফর্মে ফিরেছেন বলে মনে হলেও তার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন আছে। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর পরের ম্যাচেই ব্যর্থ হন। অন্যদিকে, বাঁহাতি পেসারদের বিরুদ্ধে রোহিত বরাবরই কিছুটা সমস্যায় পড়েন। বাংলাদেশের হয়ে নতুন বল হাতে মুস্তাফিজুর রহমান এই সুযোগ কাজে লাগাতে পারেন। ওয়ানডেতে ১০ ইনিংসে মুস্তাফিজ তিনবার রোহিতকে আউট করেছেন। মুস্তাফিজের বিপক্ষে ১২৩ বলে ১৩০ রান করা রোহিত কি এবার সফল হতে পারবেন, নাকি মুস্তাফিজই বাজিমাত করবেন? কোহলি বনাম তাসকিন: অফস্টাম্পের বাইরে ধৈর্যের পরীক্ষা বিরাট কোহলি সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ৫২ রান করেছেন, তবে তার অফস্টাম্পের বাইরের বল খেলার দুর্বলতা স্পষ্ট। তাসকিন আহমেদ সেই দুর্বলতাকে কাজে লাগাতে পারেন। ওয়ানডেতে কোহলি চার ইনিংসে তাসকিনের মুখোমুখি হয়েছেন, য...

ভারতীয়দের সব প্রশ্নেই নাহিদ রানা

Image
  ভারতীয়দের সব প্রশ্নেই নাহিদ রানা একসময় ছিলেন সাকিব আল হাসান, এখন কি তবে নাহিদ রানা? প্রশ্নটা উঠছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের আগ্রহের জায়গা থেকে। চ্যাম্পিয়নস ট্রফিতে আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচ। তার আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে আজ সাকিবকে নিয়ে সাকল্যে একটি প্রশ্নই হলো। চ্যাম্পিয়নস ট্রফির মতো টুর্নামেন্টে তাঁর মতো একজনের বাংলাদেশ দলে না থাকাটা খারাপ হলো কি না, ভারতের এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের সংক্ষিপ্ত উত্তর, ‘জি না।’ আইপিএলে খেলার সুবাদে একটা সময় সাকিবকে নিজেদের মানুষই মনে করত ভারতীয় সংবাদমাধ্যম। বাংলাদেশ-ভারত ম্যাচের আগে সাকিবই হতেন তাদের বড় কৌতূহলের জায়গা। নতুন বাস্তবতায় সাকিব এখন দৃশ্যপটে নেই। তাঁকে নিয়ে তাই প্রশ্নেরও আকাল। তবে নতুন চরিত্র হিসেবে সামনে চলে এসেছেন বাংলাদেশ দলের পেসার নাহিদ রানা। সংবাদ সম্মেলনে হওয়া ১৬-১৭টি প্রশ্নের অর্ধেকেই কোনো না কোনোভাবে এসেছে রানার নাম। সেসব প্রশ্নের বেশির ভাগই ভারতীয় সাংবাদিকদের করা। এখনো আইপিএলে নাম না লেখানো রানাকে নিয়ে কৌতূহল অবশ্য অন্য জায়গায়। কয়েক ...

এক ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

Image
  এক ঘণ্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট ফাইল ছবি আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে এক ঘণ্টায়। শেষ হয়ে গেছে ভারত-বাংলাদেশ এবং ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের টিকিটও। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার দুবাইয়ের স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যে স্বাগতিক পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলকে নিয়ে এ’ গ্রুপের ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়। ভারত বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ২০ ফেব্রুয়ারি। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ২৩ ফেব্রুয়ারি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ই মার্চ সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার।